1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

যশোর সদর উপজেলা এলাকায় নকল লুব্রিকেন্ট কারখানার মালিক গ্ৰেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ইব্রাহিম হোসেন যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ভেজাল লুব্রিকেন্ট তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় কারখানার মালিক মাহফুজুর রহমান খান (৬২)–কে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (৩ মে) সন্ধ্যায় কোতোয়ালী থানার সার্কিট হাউজ এলাকায় দায়িত্ব পালনকালে এসআই মো. জুয়েল হোসেন তথ্য পান যে, পুরাতন কসবা কাজীপাড়া এলাকার একটি বাসায় নকল লুব্রিকেন্ট তৈরি ও বাজারজাত করা হচ্ছে। পরে রাত ৮টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়।

অভিযানে দেখা যায়, একটি চারতলা ভবনের নিচতলায় অস্থায়ীভাবে কারখানা স্থাপন করে বিভিন্ন নামী ব্র্যান্ডের লোগো নকল করে লুব্রিকেন্ট তৈরি করা হচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাহফুজুর রহমান খানকে আটক করা হয়।

ঘটনাস্থল থেকে ২৩টি লুব্রিকেন্ট ভর্তি বোতল, ২৫টি খালি বোতল, ফিলিং ও মিক্সিং মেশিন, ফুয়েল সিলিং মেশিনসহ বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া ৩৭০টি ফুয়েল বুস্টার ভর্তি বোতল, এক হাজার খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার ও বিপুল পরিমাণ তেলও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নামি-দামি কোম্পানির লোগো ব্যবহার করে নকল পণ্য তৈরি করে বাজারে বিক্রি করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের কথা স্বীকার করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24