1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী হত্যায় বাংলাদেশ কংগ্রেসের নিন্দা ও শোক

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ কংগ্রেস। এক বিবৃতিতে দলটির নেতারা এই মর্মান্তিক ঘটনাকে মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে University of South Florida-এর দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা ব্রিষ্টি নৃশংস হত্যার শিকার হন। তারা গত ১৬ এপ্রিল নিখোঁজ হওয়ার পর তদন্তে তাদের হত্যার বিষয়টি সামনে আসে এবং এ ঘটনায় তাদেরই এক রুমমেটকে অভিযুক্ত করা হয়েছে।
বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, বিদেশে উচ্চশিক্ষা নিতে যাওয়া মেধাবী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট দেশের দায়িত্ব। এ ধরনের নির্মম হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে।
দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, “নিরপরাধ দুই বাংলাদেশি শিক্ষার্থীর এ মর্মান্তিক মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”
নেতারা নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হয় এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য, নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ইতোমধ্যে বাংলাদেশে আনা হয়েছে এবং ব্রিষ্টির মরদেহও দেশে আনার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24