1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

যুবদল নেতা রুবেল আহমদ আসক-এর জৈন্তাপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মনোনীত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত

জৈন্তাপুর প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটিতে যুবদল নেতা রুবেল আহমদকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ঘোষণার পর জৈন্তাপুর উপজেলাজুড়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সচেতন মহলে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন যে, রুবেল আহমদ তাঁর সততা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও নিষ্ঠার মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এক শুভেচ্ছা বার্তায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)-এর কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদের সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে আসক-এর জৈন্তাপুর উপজেলা শাখার কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও জনকল্যাণমুখী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24