1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রংপুর রিজিয়ন দিনাজপুর সেক্টরে ১১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসো।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

দিনাজপুর সেক্টরের অধীনস্থ জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি), ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে জব্দ করা প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসো করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে বিজিবির দিনাজপুর সেক্টর সদর দপ্তরের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি; জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজিএমএস; ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি এবং দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।

বিজিবি জানায়, জয়পুরহাট ব্যাটালিয়ন ২০২৩ সালের ৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত, ফুলবাড়ী ব্যাটালিয়ন ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন ২০২৫ সালের ২৯ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসো করেন।

ধ্বংসো করা মাদকদ্রব্যের মধ্যে ১৩ হাজার ১৯০ বোতল ফেন্সিডিল, ৯৭ বোতল ফেন্সিগ্রিল, ৩৯৬ বোতল ফেন্সিগ্রিপ, ৪ হাজার ৫১১ বোতল ফেয়ারডিল, ১৪৫ বোতল এসকেডিল, ৭৭০ বোতল এমকেডিল, ৮ হাজার ৯৬২ বোতল বিদেশি মদ, ৫১৬ দশমিক ৭৫ লিটার দেশি মদ, ৬৭২ প্যাকেট বিদেশি মদ জাতীয় জুস, ২০ হাজার ৪১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৭ হাজার ৪৬৬ পিস কুপিজেসিক ইনজেকশন, ২৯ হাজার ৮৩০ পিস বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন, ২ লাখ ৪৮ হাজার ৫৯ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ১৪০ গ্রাম কোকেন, ১০ গ্রাম হেরোইন, ৪৫ হাজার ৮৬৫ পিস ট্যাপেন্টাভল ট্যাবলেট, ৭ হাজার পিস বুফেরাফিন ট্যাবলেট, ৪ হাজার ৫৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ২৪ বোতল আরসিক্যাপ, ২ বোতল ইউনরেক্স সিরাপ, ৩ দশমিক ৩৭৭ কেজি গাঁজা, ১ লাখ ৫ হাজার ৭৪৬ বোতল বিভিন্ন প্রকার যৌন উত্তেজক সিরাপ, ১ হাজার ২৮৬ বোতল হোমিওপ্যাথিক সিরাপ, ৫ লাখ ৩৪ হাজার ১১৭ পিস মদ তৈরির ট্যাবলেট, ৭৭৫ প্যাকেট পাতার বিড়ি এবং ৭ হাজার ২০০ পিস জর্দা।
এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১০ কোটি ৮২ লাখ ৯০ হাজার ৯২০ টাকা।

রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি মানুষের মেধা, মনন ও নৈতিকতাকে ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজ মাদকের করাল গ্রাসে আক্রান্ত হলে একটি জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎও হুমকির মুখে পড়ে। সীমান্ত সুরক্ষা ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আজকের এই মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম তাদের সাফল্যের বাস্তব প্রতিফলন।

রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, মাদক শুধু একটি অবৈধ দ্রব্য নয়, এটি ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। সীমান্ত ব্যবহার করে অসাধু চক্র বিভিন্ন ধরনের মাদক দেশে প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও দৃঢ় অঙ্গীকারবদ্ধ।

তিনি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যদের আন্তরিকতা, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24