
উৎপল কুমার সরকার
গণভোট এবং জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াতে শিবির এনসিপির মিথ্যাচারের
প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরে প্রতিবাদ মিছিল ও লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল কমিটি।
স্বেচ্ছাসেবক দলের গোমস্তাপুর উপজেলা শাখার আহবায়ক মেহেদী হাসান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনায়
রহনপুর স্লুইসগেট থেকে এ প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের মেইন মেইন সড়ক প্রদক্ষিণ করে খোয়ারমোড় এলাকায় গিয়ে শেষ করে। পরে ওই এলাকায় লিফলেট বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন,
সিনিয়র যুগ্ন আহবায়ক ওয়াকিলুর রহমান, সহ দপ্তর সম্পাদক, আরাফাত ইয়াকুব ও সদস্য শফিকুল ইসলাম সুবেল।
গোমস্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক
আনিসুর রহমান লাল্টু, রহনপুর পৌর শাখার সদস্য সচিব শামিম রেজা, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা
শফিকুল ইসলাম বাবু, সজল, আক্তারুল ইসলামসহ
বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।