1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাঙামাটিতে ডিবি’র চিরুনি অভিযান: ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙামাটি জেলাজুড়ে মাদক, জুয়া, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রধারী, ইভটিজিং ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।​ ২৫ মে (সোমবার) দুপুর আনুমানিক পৌনে ২টায় কোতয়ালী থানাধীন ২নং পাথরঘাটা এলাকার কাপ্তাই লেক সংলগ্ন মুন্সি মিয়া টিলা (রিজার্ভ বাজার) থেকে তাদের গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন, রাঙামাটি সদর থানার কিল্লামুরা এলাকার, কালাচান চাকমার ছেলে কিনা মিত্র চাকমা (৪৬), জুরাছড়ি থানার কুসুমছড়ি এলাকার, কৃষ্ণ রতন চাকমার ছেলে সবিমল চাকমা (৩৬) এবং একই থানার বালুখালী এলাকার, মৃত রাবনা চাকমার ছেলে হরিলাল চাকমা (৫০)।​ডিবি পুলিশ জানায়, রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং ডিবি’র অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন ওই তিন ব্যক্তির দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।​অভিযান চলাকালীন পুলিশ কর্মকর্তারা স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এ সময় অপরাধ দমনে যেকোনো সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়।
​জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রাঙামাটি জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করেছে। জেলাকে সম্পূর্ণরূপে অপরাধমুক্ত রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24