1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযান: শান্তিনগর এলাকা থেকে ৪ মাদকসেবী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,
রাঙ্গামাটি রাঙ্গামাটি শহরকে মাদকমুক্ত করতে জেলা পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এরই
ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) শহরের শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ০৪ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর সার্বিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীনের প্রত্যক্ষ নেতৃত্বে একটি আভিযানিক টিম শান্তিনগর এলাকাসহ শহরের বিভিন্ন সন্দেহভাজন পয়েন্টে এই বিশেষ তল্লাশি চালায়।​গ্রেফতারকৃতদের পরিচয় অভিযানে গ্রেফতার হওয়া মাদকসেবীরা হলেন।আবু বক্কর সিদ্দিক (৩০), পিতা- জুলহাস, হ্যাপির মোড়, রাঙ্গামাটি।মোঃ হেফাজ উদ্দিন (২৮), পিতা- মৃত আবুল খালেক, শান্তিনগর, রাঙ্গামাটি।মোঃ নুর উন নবী (২৯), পিতা- মৃত ফয়েজ আহমদ, সাং- চাইল্লাতলী, লংগদু, রাঙ্গামাটি।মোঃ সোহেল রানা (৩০), পিতা- মৃত কাইয়ুম আলী, সাং- মোহাম্মদপুর, ০৭নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা।​কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ জসীম উদ্দীন সংবাদমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি শহরকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।​পাহাড়ের এই পর্যটন নগরীকে মাদকমুক্ত রাখতে পুলিশের এমন তৎপরতায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24