1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৫২ বার পঠিত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম,
রাঙ্গামাটি শহরের সমতা ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও মাদকসেবীও রয়েছে। শুক্রবার (২৯ মে) তাদের গ্রেফতার করা হয়।​পুলিশ জানায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার সমতা ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করে।
​গ্রেফতারকৃতরা হলেন,শেরপুরের নালিতাবাড়ির মায়াঘাসি গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৫), নেত্রকোনার দুর্গাপুরের আরাপাড়া গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে রাজ্জাক (৪৪), রাঙ্গামাটির লংগদুর রাজনগর গ্রামের মোঃ আজিজুলের ছেলে মোঃ দিদার হোসেন (২৮) এবং শেরপুরের নালিতাবাড়ির শালমারা গ্রামের আজাহার আলীর ছেলে সুরুজ আলী (২৮)। তারা সবাই দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া ও শ্রমিক হিসেবে আত্মগোপনে ছিলেন।
​কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসীম উদ্দীন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ নিয়মিত ওয়ারেন্ট রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। জেলা জুড়ে অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24