1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজশাহীতে র‍্যাবের বড় অভিযান: ১২৬০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

[​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​ |
৩ মে ২০২৬ রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত শনিবার (০২ মে) দিবাগত রাত ১১টার দিকে বাগমারার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বাগমারা থানার ধানগাছি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভবানীগঞ্জ বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক সে নিজের দখলে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24