1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ ২৪-এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৬ বার পঠিত

ফাহিম ফারুকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ শিক্ষাঙ্গন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য জোরদারের লক্ষ্যে মঞ্চ ২৪-এর উদ্যোগে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মঞ্চ ২৪-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী। তিনি বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয় মঞ্চ ২৪ কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করাই আমাদের লক্ষ্য। শিক্ষাঙ্গনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল ও ছাত্রশিবির ঐক্যবদ্ধ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের যোদ্ধারা বেঁচে থাকতে কোনোভাবেই ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পাশাপাশি তিনি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার অনৈক্যকে ছাত্ররাজনীতির জন্য একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করেন এবং বৃহত্তর স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন সালাউদ্দিন আম্মার। তিনি বলেন, “চাঁদাবাজি আগেও হতো, এখনও হয়; আগে করত অনার্স পাস, এখন করে এইট পাস।তিনি শিক্ষাঙ্গনে চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান এবং এ ধরনের মুক্ত আলোচনা ও গোলটেবিল বৈঠকের আয়োজন নিয়মিত করার জন্য মঞ্চ ২৪-এর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাকসু ভিপিবলেন, আমি বুঝি না কেন আমাদের মধ্যে এত অনৈক্য তৈরি হয়েছে। জুলাইয়ে তো আমরা একসঙ্গেই ছিলাম। তিনি শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে সহিংসতা, চাঁদাবাজি ও বিভাজনের রাজনীতি পরিহার করে শিক্ষার্থীদের অধিকার, গণতান্ত্রিক পরিবেশ এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আলোচনা শেষে অংশগ্রহণকারীরা বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24