1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামপালে আশ্রয়ণ প্রকল্পের ১৫০ পরিবার পাচ্ছে সুপেয় পানি: প্রতিমন্ত্রীর টিউবওয়েল প্রদান।

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মোহাম্মদ রাসেল হাওলাদার
ক্রাইম রিপোর্টার বাগেরহাট।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাগেরহাট জেলার রামপাল উপজেলার সদর ইউনিয়নের শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সুপেয় পানির কষ্ট দূর করতে একটি গভীর নলকূপ (টিউবওয়েল) প্রদান করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি এই উদ্যোগ গ্রহণ করেন।
আজ ৩০ মে ২০২৬, শনিবার শ্রীফলতলা আশ্রয়ণ প্রকল্প চত্বরে আনুষ্ঠানিকভাবে এই নলকূপটি স্থাপন ও উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ওই প্রকল্পের ১৫০টিরও বেশি পরিবারের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট দূর হলো।
আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, এই এলাকায় সুপেয় পানির তীব্র সংকট ছিল। দূর-দূরান্ত থেকে খাবার পানি সংগ্রহ করতে হতো। আজ এই টিউবওয়েলটি পাওয়ায় তাদের বড় একটি কষ্টের অবসান ঘটলো। তারা প্রতিমন্ত্রীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উদ্বোধনকালে স্থানীয় প্রশাসন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24