1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

রামপালে জমি বিরোধে হামলা, নারীসহ আহত ৩, আটক ১

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

প্রতিনীধি মাসুম
বাগেরহাটের রামপালে জমি বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার বৈরাগী রামপাল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ তারিখ রাত অনুমান ১১টার দিকে রামপাল থানাধীন চণ্ডিতলা গ্রামে ভুক্তভোগীর বসতবাড়ির উঠান ও বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী চণ্ডিতলা গ্রামের মৃত অমর কৃষ্ণ বৈরাগীর ছেলে মনোজ কুমার বৈরাগী (২৯) অভিযোগে উল্লেখ করেন, পৈতৃক ও ইজারাকৃত ভোগদখলীয় মৎস্য ঘের জমি নিয়ে প্রতিবেশী ফকির আবু বক্কার ছুট্টি (৪০) ও তার স্ত্রী রুবা বেগম (৩৫) এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি ইউনিয়ন শালিশ কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপোষ মীমাংসার চেষ্টা করা হলেও আসামীরা তা মানেনি।

মনোজ কুমার বৈরাগীর অভিযোগ, ঘটনার রাতে আসামীরা লোহার রড, দা ও বাঁশের লাঠি নিয়ে বেআইনিভাবে তার বসত ঘরে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। বাধা দিলে আসামীরা ধারালো দা দিয়ে তার বোন সিমা মন্ডল (২৮)-এর মাথায় কোপ মারে। এতে সিমার মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর একই দা দিয়ে সিমার নাকের বাম পাশেও কোপ মারা হয়।

তিনি আরও বলেন, আসামী রুবা বেগম লোহার রড দিয়ে তার মা শান্তি রাণী বৈরাগী (৬০)-এর কোমর, পিঠ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে নিলাফোলা জখম করে। আসামীরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং মা-বোনের পরিহিত কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

এ সময় আসামীরা বসত ঘরের দরজাসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে অনুমান ৭,৫০০ টাকার ক্ষতি করে এবং ঘরে থাকা ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে নগদ ১৫,৩০০ টাকা চুরি করে নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মনোজ কুমার বৈরাগী বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। জমি নিয়ে বিরোধের কারণে আসামীরা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিল। সেদিন রাতে তারা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে আমার মা ও বোনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। আমি দ্রুত আসামীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাজিব আল রশিদ বলেন, এজাহার পেয়েছি।একজন আসামি আটক হয়েছে।বাকি আসামিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24