1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামপালে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে ইউপি বাজেটে বরাদ্দের দাবি

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে দলিত প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। সোমবার (১৮ মে) রামপাল সদর ইউনিয়ন নাগরিক ফোরামের পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। রামপাল সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়। শ্রীফলতলায় ‘আমাদের গ্রাম’ ডিজিটাল সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সহ-সভাপতি ছবি রাণী মণ্ডল। এতে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম এ সবুর রানা, সাধারণ সম্পাদক এঞ্জেল মৃধা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুশীল চন্দ্র দাসসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রামপাল একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা। লবণাক্ততা বৃদ্ধি, সুপেয় পানির সংকট, প্রাকৃতিক দুর্যোগ ও জীবিকাগত অনিশ্চয়তায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দলিত ও প্রান্তিক জনগোষ্ঠী। এ অবস্থায় স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা, সুপেয় পানির ব্যবস্থা ও পরিবেশ সুরক্ষায় অগ্রাধিকারভিত্তিতে বাজেট বরাদ্দের দাবি জানানো হয়।
ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করে পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24