1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

রামপালে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:

নদীভাঙন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে টিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফারিদুল ইসলাম, এমপি।

এছাড়া বাগেরহাট জেলার রামপাল উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠান-বাঁশতলী মাধ্যমিক বিদ্যালয় ও বেতকাটা মাধ্যমিক বিদ্যালয়কেও এ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় বাস্তবায়ন করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় রয়েছে এবং তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24