
শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি,
বাগেরহাটের রামপালে নিরাপদ পানি নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে বিভিন্ন এনজিও এবং সরকারি-বেসরকারি প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ই মে (সোমবার)সকাল ১১ টায় রামপাল উপজেলার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এপি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার মূল লক্ষ্য ও বিষয়বস্তু নিরাপদ পানি নিশ্চিতকরণ, রামপাল উপকূলীয় এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ।এনজিও সমন্বয় এলাকার বিভিন্ন উন্নয়ন সংস্থার (NGO) কাজের মধ্যে সমন্বয় সাধন, যাতে কাজের পুনরাবৃত্তি না হয়ে প্রতিটি গ্রামে পানি পৌঁছায়।জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় স্থানীয়ভাবে সাশ্রয়ী ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করা।
ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম এনজিওটি ওই এলাকায় নভোযাত্রা প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরাপদ খাবার পানি এবং স্যানিটেশন ব্যবস্থার টেকসই সমাধান নিয়ে কাজ করছে তুলে ধরেন।
সমন্বয় সভায় রামপাল উপজেলার সকল এনজিও কর্মীর উপস্থিত ছিলেন।সকলে একসাথে সমন্বয় কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
সভার গুরুত্ব উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং সুপেয় পানির অভাবে শিশু ও নারীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, যা এই সমন্বয় সভার মাধ্যমে সমাধানের প্রচেষ্টা চালানো হবে বলে জানান।