1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামপালে পুলিশের পৃথক অভিযানে ৭ পিস ইয়াবাসহ ৮ আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ২৮২ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপাল উপজেলায় মাদক, সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পুলিশের বিশেষ অভিযানে ৭ পিস ইয়াবাসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের সোমবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রামপাল থানার অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদের নির্দেশনায় থানা পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে ১ জন মাদক মামলার আসামি, ১ জন সাজাপ্রাপ্ত আসামি এবং ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে রামপাল থানা সূত্রে জানা গেছে।

রামপাল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

রামপাল থানার ওসি শেখ রাজিব আল রশিদ বলেন, “মাদক, চাঁদাবাজি ও অপরাধ দমনে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কেউ অপরাধ করে পার পাবে না।”

স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, মাদক ও অপরাধীর দৌরাত্ম্য কমাতে নিয়মিত অভিযান প্রয়োজন।

বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে সম্প্রতি মাদক ও অপরাধবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে রামপাল থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24