1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

রামপালে বিএনপি সভাপতির বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে উত্তাল উপজেলা পরিষদ চত্বর

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৩ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি,

বাগেরহাটের রামপাল উপজেলার বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে রামপাল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।

শনিবার (৯ই মার্চ) সকাল সাড়ে ১১টায় রামপাল প্রেস ক্লাব সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এ সময় নেতাকর্মীরা “ষড়যন্ত্রকারীদের কালো হাত গুঁড়িয়ে দাও”, “মিথ্যা অপপ্রচার বন্ধ করো” সহ বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ হাফিজুর রহমান তুহিন দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও ত্যাগের মাধ্যমে দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার জনপ্রিয়তা ও সাংগঠনিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় ও ত্যাগী নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মানববন্ধন এবং ভিত্তিহীন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারা। একইসঙ্গে অপপ্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24