1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

রামপালে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩১ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ, রামপাল উপজেলা প্রতিনিধি,

বাগেরহাটের রামপাল থানায় নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজিব আল রশিদের উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল চারটায় ১০ নং বাঁশতলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আয়োজিত এ সভায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন নবাগত ওসি মোহাম্মদ রাজিব আল রশিদ। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে অপরাধ দমন এবং দ্রুত সেবা নিশ্চিত করাই বিট পুলিশিংয়ের মূল লক্ষ্য। মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাতের টহল বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন। ওসি প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, “পুলিশ একা অপরাধ দমন করতে পারবে না। সমাজকে অপরাধমুক্ত করতে হলে জনগণের সহযোগিতা অপরিহার্য। আপনারা তথ্য দিন, আমরা ব্যবস্থা নেব।”

সভায় উপস্থিত স্থানীয়রা নবাগত ওসির এমন উদ্যোগকে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

এ ধরনের মতবিনিময় সভা রামপাল থানার অন্যান্য ইউনিয়নেও পর্যায়ক্রমে আয়োজন করা হবে বলে জানান ওসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24