1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ,
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার উপজেলা ভূমি অফিস রামপালের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস, সাংবাদিক ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ ও মোঃ সোহানুর রহমান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।
ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা প্রদানে উদ্বুদ্ধ করতেই এই মেলা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, নামজারি, খাজনা প্রদান ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের ধারণা দেওয়া হয়। এছাড়া ১৬১২ হেল্পলাইন, ভূমি অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের মাধ্যমে কীভাবে ঘরে বসে সেবা পাওয়া যায়, তা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24