1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রামপালে শুরু হয়েছে লাগসই প্রযুক্তি নিয়ে দুই দিনব্যাপী সেমিনার

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

মাসুম বিল্লাহ রামপাল উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে।

২০ মে ২০২৬, বুধবার সকালে রামপাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সেমিনারটি উদ্বোধন করা হয়। আগামীকাল ২১ মে পর্যন্ত চলবে এই আয়োজন।

সেমিনারের আয়োজন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাস্তবায়নে রয়েছে রামপাল উপজেলা প্রশাসন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন ঢাকার বিসিএসআইআর-এর আইআরডি বিভাগের সাইন্টিফিক অফিসার জনাব নাসিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার জনাব তামান্না ফেরদৌসি।

এছাড়া উপস্থিত ছিলেন রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, সাংবাদিক ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকরা জানান, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিগুলো কীভাবে সাধারণ মানুষের জীবন সহজ করছে এবং সেগুলোর প্রসার কীভাবে বাড়ানো যায়, সেটাই এই সেমিনারের মূল আলোচনার বিষয়। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় উদ্ভাবকরা অংশ নিচ্ছেন।

স্থানীয় পর্যায়ে প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এমন উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24