1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বুড়িচংয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেক

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা)

কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই গ্রামের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত হাবিলদার হাজী আব্দুল খালেক (৭৬) আর নেই। বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এক বীর সন্তানের বিদায়ে শোকাহত হয়ে পড়ে স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দারা।

শনিবার দুপুর ১২টায় মোকাম ইউনিয়নের কোরপাই উত্তরপাড়া দীঘির পার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

প্রথমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাবলিহা আনবারের নেতৃত্বে বুড়িচং থানা পুলিশের এসআই মনঞ্জুর রহমানসহ একটি চৌকস পুলিশ দল বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুসজ্জিত দল দ্বিতীয় দফায় তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানায়। এ সময় উপস্থিত জনতার মধ্যে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর প্রিয় সহধর্মিণীর পাশেই বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল খালেককে দাফন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলী, ইউপি সদস্য মো. অহিদুর রহমান, মো. জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ শ্রদ্ধা জানান।

দেশের জন্য যিনি লড়েছেন সম্মুখ সারিতে, শেষ বিদায়েও পেলেন জাতির সর্বোচ্চ সম্মান—রাষ্ট্রীয় মর্যাদা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24