
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে এক মাদকবিরোধী আলোচনা সভায় মানিক চন্দ্র সরকার (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছেন। সোমবার (২৯ জুলাই) রাতে স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আয়োজিত এ সভায় তিনি অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার ঘোষণা দেন। আত্মসমর্পণকারী মানিক চন্দ্র সরকার রাজাগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জয়দেব চন্দ্র সরকারের ছেলে। সভায় উপস্থিত দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে মানিক চন্দ্র তার ভুলের জন্য অনুতপ্ত হন এবং ভবিষ্যতে কখনো মাদক ব্যবসার সাথে জড়িত হবেন না বলে অঙ্গীকার করেন। সভায় রমিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাদকবিরোধী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নুরুল ইসলাম নুরু সভাপতি ৩নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহ-সভাপতি আহসান হাবীব মাস্টার, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী, জিয়াউর রহমান জিয়া সহ-সাংগঠনিক সম্পাদক রুহিয়া থানা বিএনপি নুরে আলম সিদ্দিক সাংগঠনিক সম্পাদক রুহিয়া থানা যুবদল মোঃ বেলাল হোসেন সভাপতি ৩নং রাজাগাঁও ইউনিয়ন যুবদল মোঃ আব্দুল খালেক সভাপতি ৩নং রাজাগাঁও ইউনিয়ন কৃষক দল সহ স্থানীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ। সভায় বক্তারা বলেন, মাদক