1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রুহিয়ায় রাস্তার বেহাল দশায় ভোগান্তিতে হাজারো মানুষ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

‎মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিমহেষপুর ও ঘনিবিষ্টপুর ওয়ার্ডে অবস্থিত জমিদারের মিল হতে জমিদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে। রাস্তাটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলকারী জন সাধারণ পড়েছেন চরম ভোগান্তিতে। নির্বাচন আসে, নির্বাচন যায় প্রতিদন্দী প্রার্থীরা রাস্তাটি সংস্কার বা পাকা করণের ওয়াদা করলেও পরবর্তীতে নির্বাচিত হয়ে কেউ কথা রাখে না। এমনটি দাবী করলেন ওই রাস্তার পাশের এক দোকানদার বসিরুল ইসলাম। তিনি ওই এলাকার স্থানীয় বাসিন্দাও বটে। এছাড়া ওই রাস্তা সংলগ্ন ৫৪ ফুলকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল করিম বলেন, এই রাস্তাটি বছরের অন্যান্য সময়ে কিছুটা চলাচলের উপযোগী থাকলেও বর্ষাকাল সহ বেশির ভাগ সময়ে রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। এই রাস্তা দিয়ে ফুলকলি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা স্কুলে প্রতিনিয়ত যতায়াত করে। অনেক সময় কর্দমাক্ত রাস্তাটিতে পিছলে পড়ে শিশুরা আহত হয়ে কাতরাতে কাতরাতে স্কুলে প্রবেশ করে। ওই স্কুলের সহকারী শিক্ষিকা আঞ্জু আক্তার, শবনব মুস্তারী আক্ষেপের স্বরে বলেন, স্কুলে যাতায়াতে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়। সাংবাদিক দুলালের বাড়ি ওই রাস্তার পাশে। তিনি বলেন, প্রতিদিন রাস্তাটি দিয়ে হাজার হাজার নারী-পুরুষ, শিশু সহ বয়ঃবৃদ্ধ যাতায়াত করেন। অনেক সময় এই এলকার অসুস্থ’ রোগী দুরবর্তী হাসপাতালে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। আমি নিজেও রাস্তাটির ব্যপারে একাধিকবার সংবাদ পরিবেশন করেছি কিন্তু‘ কাজের কাজ কিছুই হয়নি। ১নং রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, ওই রাস্তাটি পাকা করণের কাগজপত্র কর্তৃপক্ষের নিকট পাঠালেও কোনো আইডি নম্বর পাওয়া যায় নি। ফলে রাস্তাটি সিসি বা হেরিং বন্ড করার জন্য প্রকেল্পর প্রস্তাব জমা করা হয়েছে। সেটির কাগজপত্র হাতে পেলেই কাজটি সম্পন্ন করা হবে।

‎তারিখ: ০৯/০৭/২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24