
(নারায়ণগঞ্জ) জেলা প্রতিনিধি: মাছুম মিয়া
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়িয়াছনি এলাকায়
জমি সংক্রান্ত বিরোধে রহম উদ্দিনে বিল্ডিং নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে । গত বৃহস্পতিবার সকালে হাসেন উদ্দিনের ছেলে রাজিব ও তার ভাই এবং বোনেরা মিলে বিল্ডিং নির্মাণ কাজে বাঁধা দেয়। এ ঘটনায় ২৬ জুন শুক্রবার বাড়িয়াছনি এলাকার রহম উদ্দিনের ছেলে মঞ্জুর ও মেয়ে রেহেনা বাদী হয়ে একই এলাকার হাসেন উদ্দিনের ছেলে রাজিব (২৭), জজ মিয়া (৪৫), মোসাঃ হাসনা (৪৭), মোসাঃ রাশি (৫০), লাকি (৪৫), জাহানারা (৩৫), বাড়িয়াছনি এলাকার ইব্রাহিম (৫৫), ইব্রাহিমের ছেলে সিফাত (২২), একই এলাকার মোঃ সজিব (২৫), মোঃ আজিব (২১), মোঃ রানা (২২), বাড়িয়াছনি এলাকার হাসেনের মেয়ে মোসাঃ শিরিসহ (২৫) অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী জমির মালিকরা জানায়, পৈত্রিক সূত্রে পাওয়া বাড়িয়াছনি মৌজার এসএ- ২০৬ এবং আরএস- ২৩৪ নং দাগের জমিতে বিল্ডিং নির্মাণ করছি। কিন্তু বিবাদীরা এই দাগে তাদের জমি রয়েছে বলে তারা দাবি করে এবং আমাদের নির্মাণ কাজে বাঁধা দেয়। পরে আমরা তাদের জমির কাগজপত্র দেখানোর কথা বললে সজিব গংরা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং লাঠি-সোটা নিয়ে মারধোর করতে তেঁড়ে আসে। এসময় আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা আমার ও আমাদের পরিবারের সদস্যদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ সুযোগমত পাইলে জানে মারিয়া ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এদিকে অভিযুক্ত রাজিব জানান, আমার বিরুদ্ধে নির্মাণ কাজ বন্ধ করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি ২৩৪ দাগে ওয়ারিশের জমি ক্রয় করেছি। তাই থানায় আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসে জমির সমাধান না হওয়া পর্যন্ত বিল্ডিংয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় উভয় পক্ষের দুটি অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাং-২৭-০৬-২০২৬ইং