1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রোগী ও চিকিৎসকদের নিরাপত্তায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০আনসার সদস্য নিয়োগ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে
কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা হাসপাতালে দায়িত্ব পালন শুরু করেছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদার হবে এবং জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শৃঙ্খলা রক্ষা সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী ও স্বজনদের সেবাপ্রাপ্তি নির্বিঘ্ন করা, চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এতে হাসপাতালের পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।

স্থানীয়দের মতে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের এই উদ্যোগ প্রশংসনীয়। এতে রোগী ও চিকিৎসকদের মধ্যে আস্থা বাড়বে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নিরাপদ ও সুশৃঙ্খল স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
১০জন আনসার সদস্য নিয়োগ একটি সময়োপযোগী ও ইতিবাচক উদ্যোগ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24