1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

লক্ষ্মীপুর ইউনিয়ন বাসীর সেবক হতে চান মোঃ ফরাস উদ্দিন।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৭ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি।

দিনক্ষণের সময় থাকলেও সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। তবে এবারের নির্বাচনী মাঠে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন মাঠগাঁও গ্রামের তরুণ সমাজসেবক ফরাস উদ্দিন। সাধারণ ভোটারদের একটি বড় অংশ তাকে ঘিরেই এখন নতুন সমীকরণ মেলাতে শুরু করেছে।

লক্ষ্মীপুর ইউনিয়নের ভোটাররা এবার চিরাচরিত ধারার বাইরে গিয়ে একজন জনবান্ধব ও কর্মঠ প্রতিনিধি খুঁজছেন। সেই জায়গায় ফরাস উদ্দিনের পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং সাধারণ মানুষের সাথে সহজলভ্যতা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে।

​ছাত্রজীবন থেকেই সমাজসেবার ব্রত নিয়ে পথ চলা ফরাস উদ্দিনের। স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, করোনাকালীন দুর্যোগ কিংবা স্মরণকালের যেকোনো বন্যা পরিস্থিতি—সব সময়ই তিনি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গেছেন। অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা, কন্যা দায়গ্রস্ত পিতাকে সহায়তা কিংবা এলাকার আইন-শৃঙ্খলা ও সামাজিক শান্তি বজায় রাখতে পঞ্চায়েতি বিরোধ মীমাংসায় তার নিরপেক্ষ ভূমিকা সাধারণ মানুষের মাঝে গভীর আস্থার সৃষ্টি করেছে।

​ইউনিয়নের কয়েকজন সচেতন ভোটার জানান, আমরা এমন একজন চেয়ারম্যান চাই যাকে সুখ-দুঃখে সবসময় কাছে পাওয়া যাবে। ফরাস উদ্দিন দীর্ঘদিন ধরে নিঃস্বার্থভাবে এলাকার উন্নয়ন ও মানুষের সেবা করে আসছেন। তাই এবার দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাইছে।
​তৃণমূলের এই জোরালো সমর্থন এবং সাধারণ মানুষের ভালোবাসাকে পুঁজি করে ফরাস উদ্দিন নির্বাচনী মাঠে হেভিওয়েট প্রার্থী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করছেন বলে মনে করছে সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24