1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারায় গ্রামবাসী, “জীবন দিব কিন্তু বালু তুলতে দিব না”

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৯ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের রানিনগরে বালু উত্তোলনে বাধা দিয়ে দিনভর লাঠিসোঁটা নিয়ে পদ্মা নদী পাহারা দিয়েছে কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার রানিনগরসহ আশেপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার নারী-পুরুষ দিনভর নদীপাড়ে অবস্থান নেয়। এর আগে সকালে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে নদী ও স্থলপথে ৪০-৫০ জনের একটি দল সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের রানিনগর এলাকায় পদ্মা নদীতে বালু উত্তোলন করতে আসে। এসময় স্থানীয় কয়েকজন বাঁধা দিলে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বালু উত্তোলন করতে যায় তারা। পরে গ্রামবাসী বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসিল্যান্ড ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, কয়েক দফায় নদী ভাঙনের শিকার হয়ে পদ্মা নদীতে বাঁধ থাকা এলাকায় বসতবাড়ি করেছেন পদ্মাপাড়ের বাসিন্দারা। দফায় দফায় এখানে বালু উত্তোলন না করতে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনকে দাবি জানিয়েছে স্থানীয়রা। কিন্তু তা মেনে কয়েক হাজার বিঘা ফসলী জমি, বসতবাড়ি ও কয়েকশ কোটি টাকা ব্যয়ে নির্মিত নদী রক্ষা বাঁধের নিচেই বালু উত্তোলনের বারবার চেষ্টা চলছে। নিজেদের অস্তিত্ব রক্ষায় জীবন দিয়ে হলেও বালু উত্তোলন করতে দেয়া হবে না বলে জানান গ্রামবাসী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি ইকরামুল হোসাইন জানান, বালু উত্তোলনে গেলে গ্রামবাসী বাঁধা দেয়। পরবর্তীতে এসি ল্যান্ডের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। এমনকি ঘটনাস্থলে উত্তেজনা থাকলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24