1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

শহরের পলাশপোলে পৈত্রিক দোকানঘর অবৈধভাবে দখলের উদ্দেশ্যে হামলা, ভাংচুর ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৩৮ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :
শহরের পলাশপোলে পৈত্রিক দোকানঘর অবৈধভাবে দখলের উদ্দেশ্যে হামলা, ভাংচুর ও মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দক্ষিণ পলাশপোল গ্রামের আব্দুল ওহাব সরদারের ছেলে কামরুল ইসলাম বকুল।
লিখিত অভিযোগে তিনি বলেন, সাতক্ষীরা পৌরএলাকার পলাশপোল মৌজায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত .৫০ পয়েন্ট অর্থাৎ দেড়শতক শতক জমিতে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। উক্ত জমি সি.এস, এস. এ এবং বর্তমান বিআরএস খতিয়ানেও আমাদের নামে আমরা খাজনাদি পরিশোধ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখলিকার আছি। কিন্তু গত ২০২৫ সাল থেকে উক্ত দেড় শতক জমিতে দক্ষিণ পলাশপোল এলাকার সহিদুল ইসলামের ছেলে মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলাম এবং কামলানগর এলাকার বাকী বিল্লাহ, আমাদের উক্ত জমিতে নির্মিত দোকান ঘরটি দখল করার জন্য পায়তারা শুরু করে। এক পর্যায়ে ০১ জুন ২০২৬ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে মাহমুদুল, মনিরুল ইসলাম, ওবায়দুল ইসলাম, হামিদুল ইসলামগং অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে অবৈধভাবে দোকানের মধ্যে প্রবেশ করে ভাংচুর করে লুটপাট করে। আমি বাধা দিতে গেলে আমাকেও মারধর করে এবং হুমকি দিয়ে বলে “আমরা দোকান দখল নিয়ে নেব, দেখি তোদের কোন বাপ রক্ষা করে” মর্মে আস্ফালন করে। এসময় তারা নগদ টাকা হাতিয়ে নেওয়াসহ ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
তিনি আরো বলেন, আমি আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমিতে দোকান ঘর নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করছি অথচ দখলবাজ, ভূমিদস্যুরা জোরপুর্বক দোকান ঘর দখল করার জন্য এই ন্যাক্কার জন হামলা চালিয়েছে। আমি আপনাদের মাধ্যমে উক্ত ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে, নিজের জমিতে নিজে শান্তিপূর্ণভাবে বসবাস করিতে পারছি না, মনে হচ্ছে যেন মধ্যযুগে বসবাস করছি। এখানে উল্লেখ্য যে, উক্ত ভূমিদস্যু, দখলবাজ ও লুট বাহিনীরা এতই হিং¯্র যে, তাদের ভয়ে এলাকার কোন মানুষ মুখ খুলতে সাহস পায় না। তারা বিভিন্ন মানুষের উপর এভাবে হামলা ও অত্যাচার চালিয়ে সমাজে ত্রাস সৃষ্টি করে। বর্তমানে আমি ও আমার পরিবার সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা যে কোন সময় আমার ও আমার পরিবারের ক্ষতি করবে মর্মে নানা হুমকি প্রদর্শন করে যাচ্ছে।
ভুক্তভোগীরা যাতে উক্ত দখলবাজ বাহিনীর হাত থেকে তাদের পৈত্রিক দোকানঘর রক্ষা এবং পরিবারসহ শান্তিপূর্ণভাবে পৈত্রিক সম্পত্তিতে ব্যবসা বাণিজ্য করিতে পারে তার সুব্যবস্থা করতে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24