
ভালুকা প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন ময়মনসিংহ জেলা মটরযান শ্রমিক ইউনিয়ন ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমন।
এক বিবৃতিতে তিনি বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশের মানুষের হৃদয়ে চির অমর হয়ে আছেন। তার আদর্শ ও দেশপ্রেম আমাদের পথ চলার অনুপ্রেরণা”।
আল হাকিমুল হাসান সুমন আরও বলেন, “জিয়াউর রহমানের শাহাদাৎ বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। তার দেখানো পথেই দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাব আমরা। এ দিনে তার রুহের মাগফেরাত কামনা করি”।
এসময় তিনি ভালুকা উপজেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সকল নেতাকর্মী ও শ্রমিক ভাইদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।