1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

হাজারো ভক্তের উপস্থিতিতে দরবার এ বেতাগী আস্তানা শরীফে ১৮তম ওরশ শরীফ সম্পন্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের আধ্যাত্নিক সাধনার প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন এর অন্যতম পুরোধা ব্যক্তিত্ত সৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর  যোগ্যতম উত্তরসুরী ও সাহেব জাদা একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সংগঠক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত, মুরশীদে বরহক  কুতুবে জমান  হযরত মাওলানা শাহ মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) এর ১৮তম ওরশ শরীফ মহান ২০ মহররম ২২ আষাঢ় ৬ জুলাই সোমবার চট্টগ্রাম বেতাগী রাঙ্গুনিয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফে অনুষ্ঠিত হয় ।

ওরশ শরীফের দিনব্যাপী কার্যক্রমের মধ্যে ছিল  পবিত্র খতমে কোরআন শরীফ , খতমে তাহলীল শরীফ,খতমে ইউনুছ,খতমে সূরা ইখলাস, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছিয়া শরীফ  ও বেলা ৩টা থেকে হুজুর কেবলার জীবনী আলোচনা,প্রখ্যাত ওলামায়ে কেরামগনের ওয়াজ নছিহত, মিলাদ মাহফিল ,আখেরী মোনাজাত ও তবারুক বিতরণ ।

ওরশ শরীফের মাহফিলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত’র প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মাওলানা মুহাম্মদ নুর মুহাম্মদ আল কাদেরী, ইমাম শেরে বাংলার বড় সাহেবজাদা হাটহাজারী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা আমিনুল হক আল কাদেরী, এডভোকেট এ.এফ. মঈনুদ্দিন আহমদ, লোহাগাড়া দরবার এ হযরত শাহ পেঠান (রহঃ) সাজ্জাদানশীন শাহজাদা দোস্ত মোহাম্মদ কবির, মাওলানা ফেরদৌস আলম আলকাদেরী,  হিজরি নববর্ষ উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব মুহাম্মদ এনামুল হক সিদ্দীকি, অধ্যক্ষ আল্লামা মারেফাতুন নুর, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মাওলানা মুফতী আলী আকবর, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী, মাওলানা জাফর আহমদ মানিকী, মাওলানা শাহ ইসমাইল সিরাজী, শাহজাদা গোলাম আলী, শাহজাদা শফিকুর রহমান, শাহজাদা মুহাম্মদ হাসান, শাহজাদা মুহাম্মদ হোসাইন, ,শাহজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ সারোয়ার আজম, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা আবদুস সালাম, অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আবেদী,  ফতেপুর দরবার শরীফের শাহজাদা ফকরে শামসুল আরেফীন, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা মাহফুজুল হক আলকাদেরী, মাওলানা আবদুশ শাকুর. মাওলানা আরিফুর রহমান রাশেদ, মাওলানা হাফিজুর রহমান রুমী, মাওলানা আবু জাফর, মাওলানা সাইফুল ইসলাম আলকাদেরী, মাওলানা হাফেজ আবদুল হাই, মাওলানা এনামুল হক কাদেরী, শাহজাদা মোহাম্মদ শফিকুর রহমান, শাহজাদা মোহাম্মদ হাসান, শাহজাদা মোহাম্মদ হোসাইন, দরবার এ বেতাগী আস্তানা শরীফের মোন্তাজেম ও মেজ শাহজাদা মাওলানা আহমদ উল্লাহ জিয়াউর রহমান আবুশাহ, শাহজাদা শাহ আহসান উল্লাহ (শাহচান্দ), শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ (মাওলানা), শাহজাদা মোহাম্মদ ওবায়দুর রহমান (পেঠান শাহ), বেতাগী আনজুমানে রহমানিয়ার সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম সিকদার, এডভোকেট সৈয়দ রেজাউল করিম বাবর, আলমশাহ, ,মোহাম্মদ হাশেম কন্ট্রাক্টর, বখতিয়ার সওদাগর,  ডাঃ মোহাম্মদ ইউছুফ, নজরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ হারুন, মাস্টার দেলওয়ার হোসাইন সাইফু, মাওলানা আহমদ করিম নঈমী, মাওলানা আবু জাফর বাদশা, মাওলানা তারেকুল ইসলাম ,শাহজাদা বদরুদ্দিন, মোহাম্মদ বদরুর রহমান মহিউদ্দিন জিলি, শাহজাদা হাফেজ কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান, শাহজাদা এ বিএম সিদ্দিকুর রহমান সাকলাইন প্রমুখ।

মাহফিলে মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা কামরুল আরশ মোহাম্মদ মাহমুদুর রহমান জিলান দেশ জাতি ও মানবতার কল্যাণে হুজুর কেবলার আত্মীয় স্বজন, ভক্ত মুরীদান ও সর্বস্তরের সুন্নী মুসলমান দেশবাসীর সমৃুদ্ধি উন্নয়ন কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা  করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)।

সভায় বক্তারা বলেন – শিক্ষা বিস্তার, শিক্ষা বিস্তার ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ, সমাজ কল্যাণ ও তরিকত চর্চায় হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র (রহঃ) অগ্রগামী ছিলেন । দেশ ,জাতি,মানবতার কল্্যাণ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার প্রসারে ও দরবার এ বেতাগী আস্তানা শরীফ  অসাধারন ভাবে  ভূমিকা পালন করে আসছে। শরীয়ত তরিকতের খেদমতের পাশাপাশি প্রাতিষ্টানিক ও একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাঙালী জাতির মহান স্বাধীনতা সংগ্রামে হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ’র(রহঃ) অবদান চির স্মরণীয় হয়ে থাকবে । হযরত শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত বেতাগী আনজুমানে রহমানিয়া বর্তমানে ৩৫টি  শিক্ষা, ধর্মীয় ও সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান ও কার্যক্রম পরিচালনা করছে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24