
নিজস্ব প্রতিবেদক, মনোহরদীঃ
মনোহরদী পৌরসভার ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী আওরঙ্গজেবের সহধর্মিণী ও সুপরিচিত শিক্ষিকা বেগম খুরশিদা ইয়াকুব ইন্তেকাল করেছেন। তিনি সোমবার (২৭ এপ্রিল ২০২৬) ভোর ৪টা ৩০ মিনিটে ঢাকার একটি হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্বামী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমা বেগম খুরশিদা ইয়াকুব একজন সজ্জন, শিক্ষানুরাগী ও সমাজসেবায় নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে নিজ বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।