1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শিতেষ ধর কুইন্স জেনারেল এসেম্বলিতে শপথ নিলেন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৮ বার পঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বিশিষ্ট নাট্যজন এবং সংস্কৃতি কমী শিতেষ ধর কুইন্স জেনারেল এসেম্বলি সদস্য হলেন। তিনি এই অবৈতনিক দায়িত্ব পালন করবেন এক বছরের জন্য। কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র তাকে এই নিয়োগ দেন।খবর আইবিএননিউজ।
উল্লেখ্য কুইন্স জেনারেল এসেম্বলি কুইন্স বরোর একটি ওয়ার্কিং গ্রুপ। এই গ্রুপ মাসে একবার বসে কম্যুনিটি ইনিশিয়েটিভ, লিডারশিপ ও নেটওয়ার্কিং বিষয়ে আলোচনা করে এই বরোর বিভিন্ন নেবারহুডভিত্তিক সমস্যার সমাধানকল্পে পরামর্শমূলক পেপার তৈরি করে। তারা বিভিন্ন ধরনের স্থানীয়ভিত্তিক প্রজেক্ট যেমন ফুড প্যান্ট্রির জন্য ডোনেশন সংগ্রহ, হলিডের সময় দরিদ্র শিশুদের মাঝে বিতরণের লক্ষ্যে খেলনা সংগ্রহ সহ কম্যুনিটি সার্ভিসকে জোরদার ও বিস্তৃত করার জন্য সদস্য সংগ্রহ করেন।
শিতেষ ধর প্রধানত নাট্যজন ছাড়াও তৎপর কম্যুনিটি সংগঠক এবং সংস্কৃতি কমীর্।
গত সপ্তাহে কুইন্স বরো হলে বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস জুনিয়র কুইন্স জেনারেল এসেম্বলির ডেলিগেটদের শপথ পাঠ করান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24