1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

শিবপুরে আশার আলো যুব সংঘের আয়োজনে জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শিবপুর নবজাগরণ ফুটবল ক্লাব মাঠ প্রাঙ্গণে শুক্রবার (২৬ জুন ২০২৬) বিকেলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আশার আলো যুব সংঘ কর্তৃক আয়োজিত জমকালো এক বিশাল ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬,

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন শিবপুর নবজাগরণ ফুটবল একাদশ এবং আবির ফুটবল একাদশ। খেলা ঘিরে স্থানীয় ফুটবল ক্রীড়াপ্রেমী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল উৎসবের এক বিশাল আমেজ। দুই দলের খেলোয়াড়রা শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের উপহার দেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ফুটবল ম্যাচ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ লিয়াকত হোসেন (লাবু), চেয়ারম্যান পদপ্রার্থী, খুকনী ইউনিয়ন পরিষদ এবং সাবেক যুগ্ম আহ্বায়ক, এনায়েতপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), তিনি এ সময় সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, যুবসমাজকে মাদক ক্রয় বিক্রয় সেবন ও জুয়া খেলা অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত এমন আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।

টুর্নামেন্টের সার্বিক আয়োজন করেন আশার আলো যুব সংঘ। আয়োজকরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করা এবং সামাজিক সম্প্রীতি বন্ধন সুদৃঢ় করতেই তাদের এ আয়োজন।

খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24