1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শোক সংবাদ কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৪ বার পঠিত

পেকুয়া নিবাসী ও কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের এস এম পাড়ার বাসিন্দা, অবসরপ্রাপ্ত কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মোঃ ছাবের আহমদের দাফন সম্পন্ন হয়েছে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমের প্রথম জানাজার নামাজ কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের এস এম পাড়ায় অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা তাঁর নিজ এলাকা পেকুয়ায় অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এর আগে তিনি রাজধানীর ঢাকার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুমের জানাজায় আত্মীয়-স্বজন, সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত সবাই তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
মোঃ ছাবের আহমদ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের জন্য সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন। আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24