1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শ্যামনগরে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত

জি,এম,আমিনুর রহমান সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে পুত্র কর্তৃক বৃদ্ধ পিতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বৃদ্ধ পিতা পুত্রকে বাদী করে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায় , টেংরাখালী গ্রামের মৃত এলোম বক্স গাজীর পুত্র মোঃ দাউদ আলী গাজী (৮৫) পেশায় একজন বনজীবি। সন্তানেরা ভরপোষন না দেওয়ায় বৃদ্ধ বয়সে বনজীবির কাজ করে স্ত্রীকে নিয়ে সংসার পরিচালনা করে। বৃদ্ধের ছোট পুত্র মোঃ রফিকুল ইসলাম একজন নেশাগ্রস্থ। নেশা করে বৃদ্ধ ও তার স্ত্রীকে প্রতিনিয়ত নানা ভাবে অত্যাচার , মারধর ও টাকা আদায় করে আসছে। রফিকুল নেশাগ্রস্থ হওয়ায় প্রতিনিয়ত তার স্ত্রীর সাথে বিরোধ সৃষ্টি হয়। এ কারনে তার স্ত্রী পিতার বাড়ীতে চলে যায়। রফিকুল তার বৃদ্ধ পিতাকে স্ত্রী এনে দেওয়ার জন্য বলে।

সে রাজি না হওয়ায় ১০ ই মে ( রবিবার) রাত্র আনুমানিক ১২.১০ মিনিটে রফিকুল দেশীয় অস্ত্র নিয়ে বৃদ্ধ পিতাকে হত্যার জন্য আক্রমন করে। এ সময় তার আঘাতে বৃদ্ধের দুই হাত ফোলা জখম হয়। বৃদ্ধের আত্মচিৎকারে মোছাঃ মারুফা খাতুন, মোঃ শামীম হোসেন ও মোছাঃ রোকেয়া খাতুন ছুটে এসে বৃদ্ধকে রফিকুলের হাত থেকে উদ্ধার করে। বৃদ্ধ দাউদ আলী সন্তানের ভয়ে আতঙ্কে দিনযাপন করছেন। এ বিষয়ে রফিকুলের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বৃদ্ধকে সবোর্চ্চ আইনি সহযোগিতা প্রদান করার প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24