1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শ্রীপুরে গভীর রাতে বাড়িতে ঢুকে ‘ডিবি পরিচয়ে’ তল্লাশির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২২ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে একটি বসতবাড়িতে প্রবেশ করে তল্লাশির অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাড়ির মালিক ও তার পরিবার। ঘটনাটি নিয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মুলাইদ এলাকার বাসিন্দা মোঃ শরিফুল ইসলাম (২৬) গত ২৩ মে রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্য ও ভাড়াটিয়াদের নিয়ে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বাড়ির মূল গেইট ও বসতঘরের জানালায় জোরে শব্দ হতে থাকে। এসময় বাইরে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে গেইট খুলে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

অভিযোগে আরও বলা হয়, গেইট না খুললে অজ্ঞাত একজন ব্যক্তি দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে ভাড়াটিয়াদের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে ভাড়াটিয়ার কক্ষের দরজা খোলা হলে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গেইটের চাবি নিয়ে মূল ফটক খুলে দেয়। পরে আরও ৭/৮ জন ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে নিজেদের ডিবি পুলিশের লোক পরিচয় দিয়ে ‘পারভীন’ নামের এক নারীকে খুঁজছেন বলে দাবি করে বাড়ির ভাড়াটিয়াদের ৯টি কক্ষে তল্লাশি চালায়।

এসময় বসতঘরের বারান্দার গ্রীলের তালা খুলে দিতে বলা হলে শরিফুল ইসলামের স্ত্রী মুন্নি আক্তার তালা খুলতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শরিফুল ইসলাম তার পিতা, ভাই, আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজনকে ফোনে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে আসতে শুরু করলে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযোগকারী দাবি করেন, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ না থাকায় কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বাড়ির আশপাশে থাকা বিভিন্ন ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরায় ঘটনার ভিডিও ফুটেজ থাকতে পারে বলে তিনি জানিয়েছেন।

এ ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলম বলেন, “একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24