1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শ্রীপুরে ৭ মাসের অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০ বার পঠিত

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভাড়া বাসা থেকে শাকিলা আক্তার (২৪) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু আহাম্মদকে (৩০) আটক করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার আনসার রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাকিলা দিনাজপুরের বিরামপুর উপজেলার শিমুলতলী গ্রামের মো. সাইদুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় এক বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে রংপুরের কাউনিয়া উপজেলার বাসিন্দা রাজু আহাম্মদের সঙ্গে শাকিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা শ্রীপুরের আনসার রোড এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। রাজু স্থানীয় ভিনটেক্স ডেনিম লিমিটেড নামের একটি পোশাক কারখানায় চাকরি করেন।

নিহতের বড় বোন সাবিনা ইয়াছমিন জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শাকিলার মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার দাবি, রাত সাড়ে ৩টার দিকে রাজু ফোন করে জানান, শাকিলা ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে স্বামী-স্ত্রী একই ঘরে থাকার পরও ঘটনার সময় রাজু কোথায় ছিলেন— এ প্রশ্ন তুলেছেন তিনি।

আটক রাজু আহাম্মদ পুলিশের কাছে দাবি করেন, রাতে আর্থিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে শাকিলা বটি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করলে তিনি বাইরে থেকে দরজা বন্ধ করে ছাদে চলে যান। পরে ফিরে এসে শাকিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওবায়দুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এস এম জহিরুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ০১৬১১১৮২০২৪।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24