1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

শামিম বেপারী আশুলিয়া

আশুলিয়ার বিভিন্ন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ফিটিং চক্রের কয়েকজন সদস্যকে স্থানীয় জনতা আটক করে থানায় খবর দিলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ঘটনাস্থলে পুলিশ না যাওয়ার অভিযোগ নিয়ে প্রকাশিত একটি ভিডিও সংবাদকে কেন্দ্র করে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, অনলাইন নিউজ পোর্টাল আজকের প্রতিদিন-এ ভুক্তভোগীদের বক্তব্যসহ একটি ভিডিও সংবাদ প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে স্থানীয়দের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি ও ফিটিং বাণিজ্যসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। স্থানীয়রা কয়েকজনকে আটক করে থানায় খবর দিলেও দীর্ঘ সময় পুলিশ ঘটনাস্থলে না আসায় ক্ষোভ প্রকাশ করেন।

এ সংবাদ প্রকাশের পর দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার সাভার প্রতিনিধি ও আজকের প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক খোকন হাওলাদারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে বলা হয়েছে, ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রদলের নেতা মোস্তফা আল হোসাইন সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এদিকে, সাংবাদিক খোকন হাওলাদার জানিয়েছেন, সংবাদ প্রকাশের কারণে তাকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। তিনি বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24