1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সংস্কারের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেলো কেশবপুর ক্লাব

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫৮ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত ঐতিহ্যবাহী ক্লাব, যেখানে একদিন ক্রীড়া, আড্ডা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্রবিন্দু ছিলো সেটা আজ ১৭বছর পর প্রাণ ফিরে পেয়ে আনন্দ-উল্লাসে মেতে উঠলেন ক্রীড়ামোদীরা।যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী কেশবপুর ক্লাব দীর্ঘ ১৭ বছর পর নতুনভাবে সাজানো হলো। সংস্কারের মাধ্যমে আবারও প্রাণ ফিরে পেয়েছে। নতুন রূপে সজ্জিত ক্লাব প্রাঙ্গণে এখন প্রতিদিন বিকেল হলেই জমে উঠছে আড্ডা, খেলাধুলা ও তরুণদের প্রাণচাঞ্চল্য। স্থানীয়দের ভালোবাসা, সামাজিক সম্প্রীতি ও সর্বদলীয় নেতৃবৃন্দের সহযোগিতায় কেশবপুর ক্লাব আবারও হয়ে উঠেছে এলাকার অন্যতম প্রাণকেন্দ্র।
সম্প্রতি কেশবপুর ক্লাবের আয়োজনে ২০২৬ সালের জমজমাট কেরামবোর্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাটি উপভোগ করতে ক্লাব প্রাঙ্গণে ভিড় করছেন। স্থানীয়দের দাবি, প্রায় ১৭ বছর পর কেশবপুর ক্লাবে এত বড় পরিসরে খেলাধুলার আয়োজন হওয়ায় নতুন প্রজন্মের মাঝেও ব্যাপক আনন্দের সঞ্চার করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী, উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আবু নাইম, কেশবপুর পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায় বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন গাজী, ছাত্রদলের সভাপতি মোঃ আজিজুল রহমান, নাহিদ হাসান ইমন, নয়ন, যুবদল নেতা মোঃ হেলাল উদ্দিন বিশ্বাস, আঃ রহমান বিশ্বাস, রাজিব, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান কারী প্রমূখ। কেশবপুর পৌর সভার আয়োজক সূত্রে জানা গেছে, কেশবপুর ক্লাবকে নতুনভাবে সাজাতে স্থানীয় তরুণ সমাজ ও বিএনপির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওবায় বিশ্বাস ক্লাবটির উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে বিশেষ অবদান রেখেছেন। স্থানীয়দের মতে, তার আন্তরিকতা ও ভালোবাসার কারণেই ক্লাবটি নতুন প্রাণ ফিরে পেয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কেশবপুর ক্লাব এখন শুধু একটি খেলাধুলার কেন্দ্র নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, সৌন্দর্য ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডের প্রতীক হয়ে উঠছে। বিকেল হলেই ক্লাব প্রাঙ্গণে তরুণদের উপস্থিতি বাড়ছে এবং খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সামাজিক পরিবেশ তৈরি হচ্ছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রধান অতিথির বক্তব্যে বলেন, “কেশবপুর ক্লাবের এমন সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমি সবসময় কেশবপুর ক্লাবের পাশে থাকবো এবং সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।” এ বিষয়ে কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ বলেন, “আমরা কেশবপুর ক্লাবকে সুন্দর ও মানসম্মতভাবে গড়ে তুলতে চাই। খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণ সমাজকে ভালো কাজে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও ক্লাবের উন্নয়নে আমরা কাজ করে যাব।”
ক্লাবে কেরামবোর্ড প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশগ্রহণ করে। টানটান উত্তেজনার ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, ওবায় বিশ্বাস ও মোহাম্মদ রাজু, রানার আপ হন তরিকুল ও আলম পরবর্তীতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
পরিশেষে পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী এবং সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস খেলোয়াড়, দর্শক ও ক্লাব সদস্যদের মাঝে নতুন গেঞ্জি উপহার দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেশবপুর থানা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু ও জয়েন্ট সেক্রেটারি রবিউল ইসলাম।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, কেশবপুর ক্লাবের এ ধরনের আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন সাজে কেশবপুর ক্লাব এখন পুরো উপজেলায় সৌন্দর্য, সম্প্রীতি ও ভালোবাসার এক অনন্য প্রতীক হিসেবে পরিচিতি লাভ করবে এটাই ক্রীড়ামোদীদের প্রত্যাশা।
ছবিঃ
০৯/০৫/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24