1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কালিয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি নড়াইল
‎মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন এই স্লোগানকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশ-জনতার অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকাল চারটায় পিরোলী এলাকার সচেতন মহল কর্তৃক পিরোলী বাজার ফুটবল মাঠে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পিরোলী ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মো: জামির হোসেন মোল্যা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অব.) মো: রকিবুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রবীন হালদার ও কালিয়া থানার অফিসার ইনচার্জ মো: ইদ্রিস আলী। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বিদ্যানুরাগী ব্যক্তিত্ব শেখ মোঃ আশরাফ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়া উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মো: আলতাফ উদ্দিন, বিএনপিনেতা মো: আশরাফ হোসেন, মো: হিরন সরদার, মোঃ সোহাগ গাজী প্রমূখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, পিরোলী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ব্যবসায়ীবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।
‎অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা সকলের সম্মিলিত সহযোগিতায় পিরোলী এলাকা সন্ত্রাস, অনলাইন প্রতারণা ও মাদকমুক্ত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24