1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু তালেবের গণসংযোগে ব্যাপক সাড়া

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনাব মুহাম্মদ আবু তালেব (বি.এ. অনার্স)-এর গণসংযোগ ও মতবিনিময় সভায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও সামাজিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগে জনমনে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে।

ছাতারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম সিরাজুল ইসলাম মাস্টার-এর তৃতীয় সন্তান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আবু তালেব বলেন, জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে তিনি ধনপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের প্রতিটি মানুষের নাগরিক সেবা সহজ ও হয়রানিমুক্ত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষক ও শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, রাস্তা-ঘাট, সেতু-কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে মানবিক ইউনিয়ন গড়ে তোলাই হবে তাঁর অগ্রাধিকার।

এছাড়া তিনি যুবসমাজকে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তোলা, নারীর ক্ষমতায়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ ও উন্নত ধনপুর ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানান, শিক্ষিত, সৎ, বিনয়ী ও জনমুখী নেতৃত্ব হিসেবে মুহাম্মদ আবু তালেবকে চেয়ারম্যান পদে দেখতে তারা আগ্রহী। তাদের বিশ্বাস, সঠিক নেতৃত্বের মাধ্যমে ধনপুর ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।

সবশেষে মুহাম্মদ আবু তালেব ধনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি আধুনিক, উন্নত, সমৃদ্ধ, নিরাপদ ও জনবান্ধব ধনপুর ইউনিয়ন গড়ে তুলি। জনগণের সেবাই হবে আমার একমাত্র অঙ্গীকার।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24