1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

সলঙ্গায় গরু চুরি আতঙ্ক : রাতভর পাহারার উদ্যোগ

  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

ফারুক আহমেদ সলঙ্গা :
ঈদ মানে আনন্দ,সেই আনন্দকে ঘিরে যদি ভয় আর অনিশ্চয়তা ভর করে,তাহলে তা পুরো সমাজের জন্যই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।সলঙ্গা থানার বিভিন্ন এলাকায় কোরবানীর ঈদকে সামনে রেখে গরু চুরি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এখন স্থানীয় মানুষের প্রধান দুশ্চিন্তা হয়ে উঠেছে।হাটে হাটে গরু কেনাবেচা,বাড়িতে পশু লালন-পালন সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশ।কিন্তু এই আনন্দের মাঝেই সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে চুরির ঘটনা।গোয়ালঘর থেকে গরু চুরির আতঙ্কে রয়েছে খামারী ও কৃষকরা।
স্থানীয়দের অভিযোগ,সম্পতি প্রায় প্রতিটি গ্রামেই রাতের আঁধারে গরু চুরির ঘটনা ঘটছে।অনেক ক্ষেত্রে কোরবানীকে ঘিরে সংঘবদ্ধ চোর চক্র পরিকল্পিতভাবে এসব অপরাধ চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।ফলে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।কোরবানীর ঈদ পর্যন্ত তার এলাকায় রাত জেগে পাহারার উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেন সলঙ্গা থানা শাখা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী,সেকেন্ড অফিসার মনোহরসহ আজ সোমবার সরেজমিনে গিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের হাতে টর্চ লাইট তুলে দেন।ওসি বলেন,ঈদের আগে গরুর চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় একটি অসাধু চক্র সক্রিয় হয়ে ওঠেছে।এই পরিস্থিতি মোকাবেলায় পুলিশের টহল ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন সম্মিলিত উদ্যোগ।গ্রামভিত্তিক পাহারা দল গঠন এবং রাতের বেলায় পালাক্রমে পাহারা দিলে চুরি অনেকাংশে কমানো সম্ভব।
সন্দেহভাজন বা অপরিচিত ব্যক্তির গতিবিধি দেখলেই পুলিশকে জানানোর অনুরোধ জানান।পরিশেষে বলেন,ভয় নয়-সচেতনতা,সতর্কতা এবং সম্মিলিত উদ্যোগই পারে চুরিরোধ ও ঈদের আনন্দকে নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24