1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সাংবাদিক আমিনুরের মেজো চাচার দাফন সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের প্রাণী চিকিৎসক ডাক্তার আরশাদ আলী গাজী আর নেই।তিনি সাংবাদিক জি এম আমিনুর রহমান এর শ্রদ্ধেয় মেজো চাচা এবং ডাক্তার আশরাফ হোসেন এর পিতা।
দীর্ঘদিন শ্বাসনালী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি ১৭ই জুলাই শুক্রবার বিকাল ৪ঃ৪৫ মিনিটে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন।

মৃত্যুকালে ৩ মেয়ে, ৫ছেলে,পরিবারের অন্যান্য সদস্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ আমরা আমাদের পরিবারের অভিভাবকে হারিয়েছি মরহুম আরশাদ আলী কে আমরা তার শেষ বিদায় জানালাম এবং দাফন সম্পন্ন করলাম। আপনারা যারা দূর-দূরান্ত থেকে ছুটে এসেছেন, জানাজায় শরিক হয়েছেন এবং দাফনের কাজে সহযোগিতা করেছেন—সবার প্রতি আমাদের পরিবার গভীরভাবে কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।
আমাদের শ্রদ্ধেয় মেজো চাচা চলাফেরায় কারও মনে কোনো কষ্ট দিয়ে থাকলে বা কারও কাছে কোনো পাওনা/ঋণ থাকলে, দয়া করে তা পরিবারের সদস্যদের জানান। আমরা তা নিজ দায়িত্বে পরিশোধ করতে চাই।
এখন আমরা মরহুমের রুহের মাগফিরাত ও জান্নাত কামনায় আপনাদের কাছে বিশেষ দোয়া প্রার্থনা করছি। আল্লাহ যেন তাকে ক্ষমা করেন এবং আমাদের সবাইকে এই শোক সহ্য করার শক্তি দান করেন। আমিন।

মরহুমের জানাযার নামাজ পূর্ব কৈখালী বাইতুস সালাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।এবং শোকাহত পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজে অংশ নেন বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মীয় মুসলমান মুসল্লিবৃন্দ স্থানীয় এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় উপস্থিত সকলেই মরহুমের জন্য দোয়া ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য,মরহুম ডাক্তার মোঃ আরশাদ আলী গাজী ছিলেন গরিবের প্রিয় একজন প্রাণী চিকিৎসক শ্যামনগরের পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা এবং কৈখালীর বিশিষ্ট ব্যবসায়ী জি,এম, নওশের আলী দোকানদারের মেজো ভাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24