1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে উপজেলা প্রেসক্লাব

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫৮ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন ( র) আস্তানা এর সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

সোমবার দুপুরে এই উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রমেন্দ্র নারায়ন বৈশাখ।

সভায় উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন,মিজানুর রহমান,এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি,খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ,দৈনিক তৃতীয় মাত্রার শফিকুল ইসলাম,দৈনিক এদিন প্রতিনিধি শামায়ুন আহমদ, নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন,হযরত শাহ আরেফিন (র.) এর মাজারের খাদেম হিসেবে আলম সাব্বির বিগত ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

ভুক্তভোগী আলম সাব্বির বলেন,আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল মাজারের হিসাব বাদ দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে মাদকের তকমা দিচ্ছে। যারা মাদকের তকমা দিয়ে আমার মানহানি করছে, তারাই মূলত মাদকের সাথে জড়িত।

তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ বলেন,আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। ২২ বছর ধরে তিনি সততার সাথে সাংবাদিকতা করছেন। তাকে জড়িয়ে মানবন্ধনে যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা অপ্রপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত সাংবাদিকগন প্রতিবাদে জানিয়ে বলেন,একটি পক্ষ তাহিরপুর উপজেলা প্রেসক্লারে দৃষ্টিগোচর বিষয়টি গুরুত্ব সহকারে প্রেসক্লাব প্রতিবাদ দোষীদের দৃষ্টান্ত পুলক শাস্তির দাবী জানায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24