
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের পরিচিত সাংবাদিক সাহিন তুহিনের আদরের ভাগ্নি লামিয়া তাবাসসুম আজ তিন বছরে পা রাখলো। আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ তারিখে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ছোট্ট লামিয়ার তৃতীয় জন্মদিন।
লামিয়া তাবাসসুম মোঃ সুমন আলী ও মোসা বিউটি খাতুন দম্পতির একমাত্র কন্যা। মামা সাংবাদিক সাহিন তুহিন জানান, “আমার ভাগ্নি লামিয়া আমাদের সবার চোখের মণি। আজকের এই দিনে সে তিন বছর পূর্ণ করলো। সবাই আমার মামনির জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকে এবং মানুষের মতো মানুষ হয়।”
পারিবারিক সূত্রে জানা যায়, জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় নিজ বাসভবনে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন ও কাছের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন।
ছোট্ট লামিয়ার চঞ্চলতা আর মিষ্টি হাসিতে মুখরিত থাকে পুরো বাড়ি। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।