
রাজিব সরকার
কচুয়া পতিনিধি।।
ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা উপলক্ষে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে আসন্ন রথ উৎসবকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এই স্নানযাত্রা উৎসব মুখর পরিবেশে পালন করা হয়েছে।
সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাসুদেব সাহার ও কোষাধক্ষ্য গনেশ ধরের দিক নির্দেশনায়।
অনুষ্ঠান পরিচালনা করেন আসন্ন রথযাত্রা উৎসব পরিচালনা আহবায়ক সুকদেব গোস্বামী, সদস্য সচিব দীপক দাস, সদস্য রিপন কুমার সাহা, সদস্য তপন ঘোষ, চয়ন দাসসহ সাচার সার্বজনীন গীতা সংঘের কমিটি বিন্দু।
এ সময় উপস্থিত ছিলেন সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সকল সদস্য ও রথ পরিচালনা আহবায়ক কমিটি সকল সদস্য, এবং সাচার সার্বজনীন গীতার সংঘের সদস্যদের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
উল্লেখ্য যে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রাটি ৩১শে আষাঢ়, (১৬ই জুলাই) প্রথম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে।