1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫ বার পঠিত

বিল্লাল হুসাইন।।
“পিপিইপিপি ইইউ” প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে অবস্থিত উন্নয়ন প্রচেষ্টার উপ-প্রকল্প অফিসে গতকাল ২৮শে জুন ২০২৬ইং “প্রতিবন্ধী ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপজেলার প্রকল্পভুক্ত ৫টি ইউনিয়নের ৪৫জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের সাফল্যকে স্বীকৃতি প্রদান, তাদের অনুপ্রাণিত করা এবং সমাজে তাদের ইতিবাচক অবদান তুলে ধরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এবং হুমায়ুন কবীর, প্রকল্প সমন্বয়কারী, পিপিইপিপি-ইইউ প্রকল্প। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন। তারা সফল প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন সংগ্রাম ও অর্জন থেকে অনুপ্রেরণা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান ও সাফল্যের স্বীকৃতি স্বরূপ ৪জন সফল প্রতিবন্ধী ব্যক্তিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুরুজ মিয়া। অংশগ্রহণকারীরা এ ধরনের আয়োজন নিয়মিত হলে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং সমাজে তাদের মর্যাদা ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24