
ডেক্স রিপোর্ট
*সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকা থেকে এক হাজার পাঁচশত ছেষট্টি বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।*
১। মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২৯ এপ্রিল ২০২৬ তারিখ, ভোর ০৪:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন সুশীলগাতি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১,৫৬৬ (এক হাজার পাঁচশত ছেষট্টি) বোতল ফেন্সিডিলসহ আসামি- ১। *মোঃ ইয়াকুব খান (২৯), পিতা: মৃত ইলিয়াস খান, ২। মোঃ নাজিম উদ্দীন (৪১), পিতা: আব্দুল কাদের,* উভয় সাং: সুশীলগাতি, থানা: দেবহাটা, জেলা-সাতক্ষীরাদ্বয়কে গ্রেফতার করে।
৩। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদক ও আসামিদ্বয়কে সাতক্ষীরা জেলার দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
৪। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।