1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সান্তাহারের রাজনীতিতে এই প্রথম যুবদলের কমিটি নিয়ে অন্য রকম ইতিহাসের সৃষ্টি

  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

মিরু হাসান বগুড়া প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সান্তাহার পৌর শাখার মেয়াদোত্তীর্ণ পৌর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে।

বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গসংগঠনের পছন্দের তালিকায় দুইজন প্রার্থীকে প্রায় ৬০% নেতাকর্মী সমর্থন করেছেন। তাদের মতে, এই দুইজনকে দিয়েই যুবদল সামনের দিকে এগিয়ে যাবে এবং অনেক ভালো কিছু আশা করা যায়।

এক নম্বর ব্যক্তিঃ
সৌরভ_কুমার_কর্মকার
তার রাজনৈতিক জীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ নেই। এক কথায় বলা যায়, তিনি একজন স্বচ্ছ রাজনৈতিক ব্যক্তি। এমন একজন মানুষকে দায়িত্বে আনা হলে সান্তাহার পৌর যুবদল দুর্নীতি, চাঁদাবাজিসহ কোনো ধরনের বদনামের ভাগীদার হবে না বলে মতামতকারীরা মনে করেন।

দ্বিতীয় ব্যক্তি হলেনঃ
#আশফাকুল_ইসলাম_পাভেল**।
মতামতকারীদের মতে, গুরুত্বপূর্ণ কোনো পদে রাখা হলে তিনি সবার আস্থা অর্জন করতে পারবেন। যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে ব্যাপক ভূমিকা রাখা যাবে এবং সব ধরনের কুচক্রী মহলের দাঁতভাঙা জবাব দেওয়া সম্ভব হবে। কারণ, তার মধ্যে আন্দোলন পরিচালনার মতো টেকনিক্যাল অভিজ্ঞতা রয়েছে। এসব কারণেই পাভেলের প্রতি অনেকে আশাবাদী।

মতামতকারীরা, যারা পৌর নেতৃবৃন্দ ও ওয়ার্ড নেতাদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের কাছে প্রশ্ন ছিল দলে যেসব ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মী রয়েছেন, তাদের কী হবে?

জবাবে তারা বলেন, বর্তমানে যেসব গ্রুপ প্রার্থী গ্রুপিং সৃষ্টি করেছেন, তাদের মধ্যে অনেকেই চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। আবার কারও চারিত্রিক সমস্যা রয়েছে, কেউ প্রতারণার অভিযোগেও অভিযুক্ত। তাই তারা মনে করেন, মূল পদ ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সহকারী পদ রয়েছে। সেসব পদে অন্যদের দায়িত্ব ভাগ করে দিলে দল আরও বেশি শক্তিশালী হবে। তবে যুবদলের মূল পদগুলোতে সৌরভ ও পাভেল কে সবচেয়ে উপযুক্ত বলে তারা মনে করছেন।

এখন আরও একটি প্রশ্ন থেকে যায়। আমরা তাদের সমর্থন করছি, তবে জেলা কমিটি ও সিনিয়র নেতৃবৃন্দ যে কমিটি ঘোষণা করবেন, সেটিই আমাদের মেনে নিতে হবে। তবে আমরা চাই, ‘সান্তাহার পৌর যুবদলের একটি সুন্দর, স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি গঠন করা হোক”।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24