
নজরুল ইসলাম খোকন,
টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে, কথিত মাদক পাচারকারী মো. শফিক বিপুল পরিমাণ ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আটক হয়েছেন।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার হওয়া ইয়াবার প্রকৃত মালিক এবং এ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে কাজ করছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ ইয়াবার প্রকৃত মালিক কে এবং এর পেছনে কারা জড়িত—তা নিয়ে অনুসন্ধান চলছে। তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সংস্থাগুলো এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য ও মূল হোতার পরিচয় পাওয়া গেলে পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।